যে কারণে শহীদের দলীয় তালিকাও থাকা উচিৎ
শহীদের তালিকা নিয়ে দুই চারটি কথা - শেরিফ ফারুকী ছাত্রদল শহীদের তালিকা দিয়ে গণঅভ্যুত্থানে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে, আর শিবিরকে নিশ্চিত করতে হয় সারজিস আলমদের বয়ান দিয়ে। তারপর ১৪২ জনের বিশাল তালিকায় ভুলক্রমে দু’একটা নাম ঢুকে পড়লে শুরু হয় হাউকাউ, ‘এই তো! দেখেন দেখেন, কারে ঢুকাইছে'। এই বিশ্রী আলাপ দেখতেছি আর বিরক্ত হইতেছি। আরে ভাই তোরা সংশোধনের জন্য নামের ব্যাপারে আপত্তি তুলতে চাইলে তোল! কিন্তু যেভাবে আলাপ হচ্ছে মনে হইতেছে সংশোধন না বরং মক করাই উদ্দেশ্য। অবশ্যই এই তালিকায় কিছু ভুলত্রুটি থাকতে পারে। তালিকায় থাকা ১৪২ জনের মধ্যে ৩১ জন ছিলেন পদে থাকা ছাত্রদল নেতা। এদের আপনি নিশ্চিত করতে পারছেন। কিন্তু বাকিদের ক্ষেত্রে বিশেষ করে কর্মীদের ক্ষেত্রে এই ঝামেলা হয় যে মাঝেমাঝে ভুলে কিছু নাম ঢুকে যেতে পারে। এমনকি এই ১৪২ শহীদের বাইরে আরো অনেক শহীদ রয়ে গেছে যারা ছাত্রদলের ছেলে অথচ ছাত্রদল বলে আইডেন্টিফাই করা যায়নি। তালিকাকে প্রশ্নবিদ্ধ করতে কেউ কেউ ইচ্ছাকৃত কিছু ভুল নামও দিতে পারে। তালিকা তো একটি কন্টিনিউয়াস প্রসেস, যুক্ত বিযুক্ত ও সংশোধিত হতে থাকবে। একইসাথে ছাত্...