যে কারণে শহীদের দলীয় তালিকাও থাকা উচিৎ

 শহীদের তালিকা নিয়ে দুই চারটি কথা

  - শেরিফ ফারুকী 


ছাত্রদল শহীদের তালিকা দিয়ে গণঅভ্যুত্থানে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে, আর শিবিরকে নিশ্চিত করতে হয় সারজিস আলমদের বয়ান দিয়ে। 

তারপর ১৪২ জনের বিশাল তালিকায় ভুলক্রমে দু’একটা নাম ঢুকে পড়লে শুরু হয় হাউকাউ, ‘এই তো! দেখেন দেখেন, কারে ঢুকাইছে'। এই বিশ্রী আলাপ দেখতেছি আর বিরক্ত হইতেছি। আরে ভাই তোরা সংশোধনের জন্য নামের ব্যাপারে আপত্তি তুলতে চাইলে তোল! কিন্তু যেভাবে আলাপ হচ্ছে মনে হইতেছে সংশোধন না বরং মক করাই উদ্দেশ্য। 

অবশ্যই এই তালিকায় কিছু ভুলত্রুটি থাকতে পারে। তালিকায় থাকা ১৪২ জনের মধ্যে ৩১ জন ছিলেন পদে থাকা ছাত্রদল নেতা। এদের আপনি নিশ্চিত করতে পারছেন। কিন্তু বাকিদের ক্ষেত্রে বিশেষ করে কর্মীদের ক্ষেত্রে এই ঝামেলা হয় যে মাঝেমাঝে ভুলে কিছু নাম ঢুকে যেতে পারে। এমনকি এই ১৪২ শহীদের বাইরে আরো অনেক শহীদ রয়ে গেছে যারা ছাত্রদলের ছেলে অথচ ছাত্রদল বলে আইডেন্টিফাই করা যায়নি। 

তালিকাকে প্রশ্নবিদ্ধ করতে কেউ কেউ ইচ্ছাকৃত কিছু ভুল নামও দিতে পারে। তালিকা তো একটি কন্টিনিউয়াস প্রসেস, যুক্ত বিযুক্ত ও সংশোধিত হতে থাকবে। একইসাথে ছাত্রদলের আহতদের তালিকাও থাকা দরকার। 

২.

জুলাইয়ের পর দেখি, আন্দোলনের ক্রেডিট প্রায় পুরোটাই দখল কইরা ফেলতেছে ছাত্রলীগের কোলে বড় হওয়া শেইমলেস শিবির। আবার সারজিস আইসা পুরা জিনিসটারে সাফাই গেয়ে আসছে।

কার সাফাই কে গায় বুইঝা নিয়েন। 

সারজিস কিন্তু ২০২২ পর্যন্ত লীগের পদে ছিল। আর শিবিরের ঢাবি সেক্রেটারিকে জিজ্ঞেস করা হইছিল, ক্যান আপনারে পদ দিছে ছাত্রলীগ? সে সাংবাদিকের দিকে তাকায়া চোটপাট নিয়ে কয়— ‘ছাত্রলীগরে জিগান'।


আন্দোলনে অবশ্যই সারজিসের ভূমিকা দুর্দান্ত ছিল। অবশ্য প্রশ্নেরও উদ্রেক হইছে কখনো কখনো। ২০ জুলাই ২০২৪ নেত্র নিউজের তাসনিম খলিল জানাইতেছেন, 'সারজিসকে সম্ভবত বৈষম্যবিরোধী প্লাটফর্ম থেকে পদচ্যুত করা হয়েছে, সকালে নিশ্চিত হওয়া যাবে।’ 

পরের ঘটনা তো আপনারা জানেনই। কিন্তু আন্দোলনের পর হালায় তালগোল পাকায়া ফেলতেছে। এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন নিয়া যা হইতেছে। 

আমি এক বড় ভাইরে চিনি যিনি মিরপুর-১০ এ আন্দোলনের সময় টিয়ারগ্যাস খেয়ে সপ্তাখানেক শোয়া ছিলেন, বেচারা আগে ছাত্রলীগ করতেন অথবা সাপোর্ট করতেন। কিন্তু আন্দোলনের মাঝামাঝি যুক্ত হন ছাত্রদের সাথে। ভালো কথা। এই লোক এখন আবার দেখি আওয়ামী লীগের সাফাই গাওয়া শুরু করছে। তার মানে ভেতর থিকা জিনিশটা যায়নাই। Once a league always a league। আমি জানি না সারজিসেরও একই অবস্থা কি না।


৩.

তাইলে কি আন্দোলন ছাত্রদল পরিচালনা করছে? 

না, ছাত্রদলের কেউ এই দাবিও করেনি। আন্দোলন ছিল আপামর জনতার।


কিন্তু দেখেন আন্দোলনের পর শিবির কেমনে পুরো আন্দোলন নিজেদের দখলে নেওয়ার জন্য উঠেপড়ে লাগছে। তাদের কর্মী সম্মেলনে দাওয়াত দিছে সারজিসকে। তারপর সেখানে চোরের মতো চেহারা করে সে শিবিরের নামে সাফাই গেয়ে আসছে। (সত্যি বলতেছি, এই ঘোষণা দেওয়ার সময় তাকে চোরের মতোই লাগছে, ভিডিওটা দেইখেন)


শুধু ওইখানেই থাইমা থাকেনাই। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল যে ছেলেটা সে আবার পত্রিকায় কলাম লেইখা জানাইতাছে, ৯ দফা ৮ দফা ১ দফা সব তার মাথা দিয়া আসছে।


আগে প্রচন্ড জনপ্রিয় এবং বর্তমানে মাথাপাগলা আমির হামজা নামের এক ওয়ায়েজকে দিয়ে ওয়াজ মাহফিলে বলানো হইছে ১৬২ সমন্বয়কের ১০৮ জনই নাকি শিবিরের ছিল।


৪.

এভাবে জুলাই অভ্যুত্থানকে শিবির-সেন্ট্রিক বানানোর চেষ্টা করা লোকদের আবার সারজিসের কাছ থিকা সনদ নিতে হয় যে তারা আন্দোলনে নাকি 'সম্মুখ সারির যোদ্ধা' ছিল। 

সত্যি বলতে সম্মুখ সারির যোদ্ধা বলতে সে ছেলেরাই ছিল যারা কখনো আন্দোলনে নামতে হবে এটা ভাবেনাই। যদি একদম সম্মুখেই ধরি, ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেরা। ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এর সে ছেলেরা যারা এতোদিন রাজনীতি থিকা মুখ ফিরায়ে নিছিল। 


বিপ্লব এসেছে বহু আলপথ মাড়ায়ে। সুকান্ত ভট্টাচার্য বলছেন, ‘কত যুগ কত বর্ষান্তের শেষে, জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী’— এভাবেই এসেছে। সুতরাং কোনো বিশেষ দল যেন এই বিপ্লব হাইজ্যাক না করে ফেলে তা দেখতে হবে। এবং অবশ্যই প্রত্যেক দলের নিজস্ব শহীদি তালিকা থাকা দরকার। যারা তালিকার বাইরে থাকবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর তালিকায় যাবে। 


তালিকা তো নানারকম হইতেছে, হইতে পারেও। যেমন নির্দিষ্ট বিভাগের শহীদদের তালিকা, মাদরাসার ৭০ শহীদের তালিকা, শিশুদের তালিকা, হিন্দু ১১ শহীদের তালিকা ইত্যাদি ইত্যাদি। এখন কি আপনি বইলা উঠবেন মাদরাসার তালিকা আলাদা হইলো ক্যান? ক্যান হইলো হিন্দু তালিকা আলাদা।


তালিকায় থাকলেই শহীদদের মনে রাখতে বাধ্য হবে মানুষ, ভুলতে দেবে না। সে তালিকায় নানান ভুলত্রুটি থাকবে, যোজন বিয়োজন হবে, নতুন শহীদ যুক্ত হবে ইত্যাদি হতে থাকুক। সে তালিকা নিয়া ক্রিটিসাইজ হবে, সংশোধন হবে। It’s a long process, কিন্তু দরকারি। ভবিষ্যতের ইতিহাস বিনির্মানেও দরকার। আমরা দেখছি ১৯৭১ এ শহীদদের নিয়া কি মিথ্যাচার হইছে। এইটা যেন না হইতে পারে তার জন্যও দরকার।


Sherrif | 09.01.25



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মেজর ডালিমের সাক্ষাৎকার এবং...

জুলাই আমারে ঝামেলায় ফালায় দিয়া গেল